ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

টেকনাফে নৌবাহিনীর অভিযানে কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার

মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার পূর্বক নৌবাহিনীর সংবাদ সম্মেলন

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক ও বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

  সোমবার (০৪ মে) ভোরে পরিচালিত এ অভিযানে টেকনাফ উপজেলা এর হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

  উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানা গেছে।

  এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। পাশাপাশি আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়েছে।

  পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ এর টেকনাফ থানা-র কাছে হস্তান্তর করা হয়েছে।

  বাংলাদেশ নৌবাহিনী জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে নৌবাহিনীর অভিযানে কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক ও বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

  সোমবার (০৪ মে) ভোরে পরিচালিত এ অভিযানে টেকনাফ উপজেলা এর হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

  উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানা গেছে।

  এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। পাশাপাশি আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়েছে।

  পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ এর টেকনাফ থানা-র কাছে হস্তান্তর করা হয়েছে।

  বাংলাদেশ নৌবাহিনী জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত