নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে গঠিত একটি চৌকস আভিযানিক দল গত ০৩ মে ফতুল্লা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো— ১। মোঃ হিরা ব্যাপারী (২০), পিতা-আবুল ব্যাপারী, মাতা-নুর জাহান বেগম। স্থায়ী ঠিকানা: বাগীশের পাড়া, থানা-গৌরনদী, জেলা-বরিশাল। বর্তমান ঠিকানা: গ্রাম-পাগলা (ইসলামিয়া বাজার/বউ বাজার, কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
২। মোঃ সোহাগ মিয়া (১৯), পিতা-মোঃ আতিয়ার হোসেন, মাতা- পারভীন বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম-জাজিরা (বাজার), থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর। বর্তমান ঠিকানা: গ্রাম-পাগলা (ইসলামিয়া বাজার/পাগলা বউ বাজার), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
গ্রেপ্তারের পর তাদেরকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন