পটুয়াখালীর বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে 'বাউফল ট্রাভেলস' নামের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বাসের চালক নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন নারী-শিশু'সহ অন্তত ২০ জন যাত্রী।
রোববার (০৩ মে) দিবাগত পৌনে ১২ টার দিকে বাউফল—বরিশাল—ঢাকা মহাসড়কের আফসেরের গ্যারেজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, দশমিনা-বাউফল-ঢাকা রুটের “বাউফল ট্রাভেলস” নামের একটি যাত্রীবাহী বাস পার্শ্ববর্তী দশমিনা উপজেলা থেকে সাড়ে ১০ টায় ছেড়ে আসে। পরে বাউফল স্টপেজ থেকে সাড়ে ১১ টায় প্রায় বিশ জন যাত্রীসহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সদর ইউনিয়নের আফসেরের গ্যারেজ এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার শিকার যাত্রীরা জানান, দুর্ঘটনার বকলে পড়া বাসটি যাত্রীবাহী পরিবহন হয়েও সড়ক পরিবহন আইন অমান্য করে প্রচুর পরিমানে মাছ ও অন্যান্য ভাড়ি পণ্য বহন করেছিলো। এর চল্লিশ মিনিট আগে গাছের ডালের আঘাতে বাসের মিরোর গ্লাস ও সামনের নিরাপত্তা গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছিলো। সংস্কার না করেই ফের যাত্রা করে। বাসটির গতিও ছিলো অস্বাভাবিক। এসব কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন ভুক্তভুগীরা।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন