নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার (৩ মে ২০২৬) রাত ১০টা ৩৫ মিনিটে অভিযান পরিচালনা করে। এ সময় ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকার ওসমান আলী পৌর স্টেডিয়ামের গ্যালারির উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ রাতুল ইসলাম (২৫), পিতা: আব্দুল করিম, মাতা: লাকি বেগম; মোঃ রোকন (২৫), পিতা: মোঃ রিফাত, মাতা: নুপুর; এবং সজিব (২৪), পিতা: লিটন, মাতা: পারভীন বেগম। তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন