ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

উল্লাপাড়ায় রাস্তার পাশে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার

রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে রাস্তার পাশ থেকে এক নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার পুঠিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীকোলা-ধামাইকান্দি আঞ্চলিক সড়কের পুঠিয়া গ্রামের পশ্চিম পাশে রাস্তার ধারে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি উল্লাপাড়া মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেন জানান, উদ্ধার হওয়া নবজাতকের মরদেহ রক্তমাখা অবস্থায় ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, “স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

তিনি আরও জানান, কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়ায় রাস্তার পাশে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে রাস্তার পাশ থেকে এক নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার পুঠিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীকোলা-ধামাইকান্দি আঞ্চলিক সড়কের পুঠিয়া গ্রামের পশ্চিম পাশে রাস্তার ধারে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি উল্লাপাড়া মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেন জানান, উদ্ধার হওয়া নবজাতকের মরদেহ রক্তমাখা অবস্থায় ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, “স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

তিনি আরও জানান, কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত