রকিবুল ইসলাম : সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাবের ৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩ মে) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি গোলাম কিবরিয়া এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ।
এর আগে শনিবার (২ মে) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দেশ টিভি ও দৈনিক দিনকালের সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশের কামারখন্দ প্রতিনিধি মো. রাইসুল ইসলাম রিপন এবং সাংগঠনিক সম্পাদক পদে তরঙ্গ নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ওমর ফারুক ভূইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি পদে দৈনিক কলম সৈনিকের কামারখন্দ প্রতিনিধি মো. ইয়াছিন কবির, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, দপ্তর-প্রচার ও অর্থ সম্পাদক পদে ঢাকা পোস্টের সিরাজগঞ্জ প্রতিনিধি মো. নাজমুল হাসান, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সকালের সময়ের কামারখন্দ প্রতিনিধি মো. শহীদুল ইসলাম।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যমুনা প্রবাহের কামারখন্দ প্রতিনিধি গোলাম কিবরিয়া এবং নয়া দিগন্তের কলামিস্ট এম এ আব্দুস সবুর।
সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং কামারখন্দের গণমাধ্যমকর্মীদের ঐক্য সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন