ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

পটুয়াখালীর কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নিহত মেহেরুন্নেছা উর্মি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একটি বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ মে) ভোরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিনতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মেহেরুন্নেছা উর্মির স্বামী বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পী বাউফল উপজেলার ইন্দকুল গ্রামের বাসিন্দা ছিলেন। সন্তান ফারদিন (১৮ মাস) ও ফারিস্তাকে (৪) নিয়ে পুলিশ দম্পতি ওই গ্রামের আমিরুল ইসলামের পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় আট মাস ধরে বসবাস করেন। উর্মি কলাপাড়া থানা পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

প্রতিবেশী ও পুলিশ জানিয়েছে, এই আট মাসে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রী প্রায়ই ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে। শুক্রবার ভোর রাতে নিহতে স্বামী বাপ্পী থানা পুলিশকে উর্মির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় এবং পরে পুলিশের একটি দল ভোররাতে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, মেহেরুন্নেছা উর্মির স্বামী ও সন্তানদের থানায় আছে। শিশুদের পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কাজ চলমান আছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একটি বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ মে) ভোরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিনতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মেহেরুন্নেছা উর্মির স্বামী বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পী বাউফল উপজেলার ইন্দকুল গ্রামের বাসিন্দা ছিলেন। সন্তান ফারদিন (১৮ মাস) ও ফারিস্তাকে (৪) নিয়ে পুলিশ দম্পতি ওই গ্রামের আমিরুল ইসলামের পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় আট মাস ধরে বসবাস করেন। উর্মি কলাপাড়া থানা পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

প্রতিবেশী ও পুলিশ জানিয়েছে, এই আট মাসে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রী প্রায়ই ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে। শুক্রবার ভোর রাতে নিহতে স্বামী বাপ্পী থানা পুলিশকে উর্মির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় এবং পরে পুলিশের একটি দল ভোররাতে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, মেহেরুন্নেছা উর্মির স্বামী ও সন্তানদের থানায় আছে। শিশুদের পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কাজ চলমান আছে বলে জানান তিনি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত