ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় সাংবাদিক কার্যালয়ের সামনে ময়লা ফেলে ‘ফ্যাসিস্ট ভক্ত’ আক্তার হোসেনের হয়রানি, হুমকিতে উত্তেজনা

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক সাংবাদিকের কার্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলে হয়রানির অভিযোগ উঠেছে ‘ফ্যাসিস্ট ভক্ত’ আক্তার হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে চলতে থাকা এই ঘটনার পরও সংশ্লিষ্ট সাংবাদিক ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে আসছিলেন এবং কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাননি।

তবে সম্প্রতি আবারও কার্যালয়ের সামনে আবর্জনা ফেলে রাখায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সাংবাদিকের সঙ্গে ‘ফ্যাসিস্ট ভক্ত’ আক্তার হোসেনের পরিবারের এক নারী সদস্যের বাকবিতণ্ডা হয়। ঘটনাটি জানাজানি হলে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

পুলিশের উপস্থিতিতে ‘ফ্যাসিস্ট ভক্ত’ আক্তার হোসেন ও তার পরিবারের সদস্যদের রাস্তা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। এ সময় তারা আগামী দিনের মধ্যে রাস্তা পরিষ্কার করার প্রতিশ্রুতি দেন। তবে অভিযোগ রয়েছে, পুলিশ উপস্থিত থাকাকালীনই ‘ফ্যাসিস্ট ভক্ত’ আক্তার হোসেন ও তার পরিবারের সদস্যরা সাংবাদিককে হুমকি দিয়ে কথা বলে, যা নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্তের আশ্বাস দিয়ে স্থান ত্যাগ করে। এদিকে, ‘ফ্যাসিস্ট ভক্ত’ আক্তার হোসেন ও তার পরিবারের হুমকির ঘটনায় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় সাংবাদিক কার্যালয়ের সামনে ময়লা ফেলে ‘ফ্যাসিস্ট ভক্ত’ আক্তার হোসেনের হয়রানি, হুমকিতে উত্তেজনা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক সাংবাদিকের কার্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলে হয়রানির অভিযোগ উঠেছে ‘ফ্যাসিস্ট ভক্ত’ আক্তার হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে চলতে থাকা এই ঘটনার পরও সংশ্লিষ্ট সাংবাদিক ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে আসছিলেন এবং কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাননি।

তবে সম্প্রতি আবারও কার্যালয়ের সামনে আবর্জনা ফেলে রাখায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সাংবাদিকের সঙ্গে ‘ফ্যাসিস্ট ভক্ত’ আক্তার হোসেনের পরিবারের এক নারী সদস্যের বাকবিতণ্ডা হয়। ঘটনাটি জানাজানি হলে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

পুলিশের উপস্থিতিতে ‘ফ্যাসিস্ট ভক্ত’ আক্তার হোসেন ও তার পরিবারের সদস্যদের রাস্তা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। এ সময় তারা আগামী দিনের মধ্যে রাস্তা পরিষ্কার করার প্রতিশ্রুতি দেন। তবে অভিযোগ রয়েছে, পুলিশ উপস্থিত থাকাকালীনই ‘ফ্যাসিস্ট ভক্ত’ আক্তার হোসেন ও তার পরিবারের সদস্যরা সাংবাদিককে হুমকি দিয়ে কথা বলে, যা নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্তের আশ্বাস দিয়ে স্থান ত্যাগ করে। এদিকে, ‘ফ্যাসিস্ট ভক্ত’ আক্তার হোসেন ও তার পরিবারের হুমকির ঘটনায় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত