ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা: ছিনতাই হওয়া শর্টগান উদ্ধার, আটক ৩

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় রাতের অভিযানে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। হামলার সময় ছিনতাই হওয়া একটি সরকারি শর্টগান পরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ লিমা-৪ টিমে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), পিতা অজ্ঞাত, শাহারিয়া তানভীর (২৯), পিতা অজ্ঞাত এবং আবু সুফিয়ান ওরফে চমক (২৯), পিতা অজ্ঞাত—তারা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্তে নামে।

পরবর্তীতে অভিযোগকারীদের সঙ্গে নিয়ে বন্দর থানাধীন পুরান বন্দর, চৌধুরী বাড়ি এলাকার হাবিব নগর রোডস্থ গুলু মিয়ার বাড়িতে অভিযান চালাতে গেলে সেখানে অবস্থানরত ১৪-১৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র ব্যবহার করে কনস্টেবল (কং/১৭১২) ফয়সাল হোসেন, পিতা অজ্ঞাত—কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পেটে নাভির নিচে গভীর ক্ষত সৃষ্টি হয়। এছাড়া এএসআই মোঃ সোহেল রানা ডান পায়ে কুপিয়ে জখম হন।

হামলার সময় দুষ্কৃতকারীরা কনস্টেবল ফয়সাল হোসেনের নিকট থাকা ইস্যুকৃত সরকারি শর্টগান ছিনিয়ে নেয়। খবর পেয়ে বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ির অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে গুরুতর আহত ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, পরবর্তী অভিযানে ঘটনাস্থলের নিকট গুলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া সোহান, পিতা আমির হোসেন, তার টিনশেড ঘরের পেছনের সীমানা দেয়াল সংলগ্ন একটি বেলগাছের নিচ থেকে ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে ছিনতাই হওয়া শর্টগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা: ছিনতাই হওয়া শর্টগান উদ্ধার, আটক ৩

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত