রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি ঘিরে আয়োজিত কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গনপতি রায়। এ সময় তিনি শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক শ্রমিকদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিরা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব ছাইদুর রহমান বাচ্চু বলেন, “মহান মে দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস ও সংগ্রামের প্রতীক। দেশের উন্নয়ন ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “শ্রমিক-মালিকের সুসম্পর্ক বজায় থাকলে শিল্পখাত আরও এগিয়ে যাবে এবং দেশের অর্থনীতি শক্তিশালী হবে। শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করাও সময়ের দাবি।”
বক্তারা বলেন, মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনের স্মরণে দিবসটির সূচনা হয়। এই দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মানজনক মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ের প্রতীক।
আলোচনা সভায় আরও বলা হয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা নিশ্চিতকরণ এবং শোষণমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন