মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইটিপি বিহীন তরল বর্জ্য উৎপন্নকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।
সোমবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ তারিক আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে ফতুল্লার হাজীগঞ্জ এলাকার ওয়াপদারপুলে অবস্থিত “মেসার্স সোয়েল ইয়ার্ন ডাইং” নামের কারখানাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘদিন ধরে ইটিপি ছাড়া তরল বর্জ্য নির্গমন করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জে পরিবেশবিধি লঙ্ঘনকারী সকল কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন