ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

প্রবাসের মঞ্চে বাংলাদেশি নেতৃত্ব: লন্ডনের নির্বাচনে নজরুল ইসলামের নতুন দিগন্ত

নজরুল ইসলাম

যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে নতুন সম্ভাবনার আলো ছড়াচ্ছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মোঃ নজরুল ইসলাম। নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর এই গর্বিত সন্তান এবার লন্ডনের লেডি মার্গেট ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানে তিনি স্থানীয় রাজনীতি, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং স্বাস্থ্যসেবায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার ধারাবাহিক জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ড ইতোমধ্যেই স্থানীয় কমিউনিটির মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

প্রবাসে থেকেও নিজ শিকড়ের সঙ্গে গভীর সংযোগ বজায় রাখা নজরুল ইসলামকে নিয়ে নারায়ণগঞ্জবাসীর মধ্যে রয়েছে ব্যাপক আশাবাদ। অনেকেই মনে করছেন, তার নেতৃত্বগুণ, অভিজ্ঞতা এবং জনকল্যাণে কাজ করার মানসিকতা তাকে এই নির্বাচনে শক্ত অবস্থানে নিয়ে যাবে।

বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু ব্যক্তিগত অর্জনের সুযোগ নয়; বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করারও একটি বড় সুযোগ। প্রবাসে একজন বাংলাদেশির সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও মনে করা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে নজরুল ইসলাম কমিউনিটির সার্বিক উন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা এবং তাদের প্রতিনিধিত্ব আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে, বক্তাবলীসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতোমধ্যেই তার প্রতি সমর্থন জানিয়েছেন এবং তার বিজয় কামনা করছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসের মঞ্চে বাংলাদেশি নেতৃত্ব: লন্ডনের নির্বাচনে নজরুল ইসলামের নতুন দিগন্ত

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে নতুন সম্ভাবনার আলো ছড়াচ্ছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মোঃ নজরুল ইসলাম। নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর এই গর্বিত সন্তান এবার লন্ডনের লেডি মার্গেট ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানে তিনি স্থানীয় রাজনীতি, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং স্বাস্থ্যসেবায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার ধারাবাহিক জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ড ইতোমধ্যেই স্থানীয় কমিউনিটির মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

প্রবাসে থেকেও নিজ শিকড়ের সঙ্গে গভীর সংযোগ বজায় রাখা নজরুল ইসলামকে নিয়ে নারায়ণগঞ্জবাসীর মধ্যে রয়েছে ব্যাপক আশাবাদ। অনেকেই মনে করছেন, তার নেতৃত্বগুণ, অভিজ্ঞতা এবং জনকল্যাণে কাজ করার মানসিকতা তাকে এই নির্বাচনে শক্ত অবস্থানে নিয়ে যাবে।

বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু ব্যক্তিগত অর্জনের সুযোগ নয়; বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করারও একটি বড় সুযোগ। প্রবাসে একজন বাংলাদেশির সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও মনে করা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে নজরুল ইসলাম কমিউনিটির সার্বিক উন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা এবং তাদের প্রতিনিধিত্ব আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে, বক্তাবলীসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতোমধ্যেই তার প্রতি সমর্থন জানিয়েছেন এবং তার বিজয় কামনা করছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত