ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রায়গঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, নিথর দেহ উদ্ধার

রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : একটি পরিবারের স্বপ্ন, ভরসা আর আশ্রয় যেন মুহূর্তেই থেমে গেল। জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া নাঈম হোসেন (২৫) আর ফিরে আসেননি পরিবারের কাছে। পরদিন সকালে তার গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়।

মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হন নাঈম। রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় উৎকণ্ঠায় পড়ে পরিবার। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি।

পরদিন সকালে উপজেলার একটি নির্জন স্থান থেকে নাঈমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত নাঈম স্থানীয় বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, নিথর দেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : একটি পরিবারের স্বপ্ন, ভরসা আর আশ্রয় যেন মুহূর্তেই থেমে গেল। জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া নাঈম হোসেন (২৫) আর ফিরে আসেননি পরিবারের কাছে। পরদিন সকালে তার গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়।

মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হন নাঈম। রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় উৎকণ্ঠায় পড়ে পরিবার। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি।

পরদিন সকালে উপজেলার একটি নির্জন স্থান থেকে নাঈমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত নাঈম স্থানীয় বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত