মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরন এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ সম্ভাবনা এবং চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শেভরন কর্পোরেশনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজার নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার।
বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন