ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজারে বজ্রপাতে গৃহবধূ আহত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে বেদেনা (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার উচিতপুরা ইউনিয়নের আতাদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত বেদেনা ওই গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা গেছে, রবিবার বিকেলে হঠাৎ বৃষ্টিপাতের মধ্যে বাড়ির পাশের চকে ধান মাড়াইয়ের কাজ করছিলেন বেদেনা। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত বেদেনাকে নিয়ে তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পথে রয়েছেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় বৃষ্টি ও বজ্রপাত চলছিল। এমন পরিস্থিতিতে খোলা মাঠে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই ঘটনায় আতাদী গ্রামে উদ্বেগ ও শঙ্কা ছড়িয়ে পড়েছে। আহতের পরিবারের সদস্যরা বেদেনার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে কৃষিকাজে নিয়োজিত মানুষজনকে বৈরী আবহাওয়ায় খোলা মাঠে কাজ না করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল। তারা বলছেন, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই জীবন রক্ষার অন্যতম উপায়।

ঘটনার পর এলাকাবাসী বজ্রপাত বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগকালে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আরও কার্যকর সতর্কতামূলক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে বজ্রপাতে গৃহবধূ আহত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে বেদেনা (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার উচিতপুরা ইউনিয়নের আতাদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত বেদেনা ওই গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা গেছে, রবিবার বিকেলে হঠাৎ বৃষ্টিপাতের মধ্যে বাড়ির পাশের চকে ধান মাড়াইয়ের কাজ করছিলেন বেদেনা। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত বেদেনাকে নিয়ে তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পথে রয়েছেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় বৃষ্টি ও বজ্রপাত চলছিল। এমন পরিস্থিতিতে খোলা মাঠে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই ঘটনায় আতাদী গ্রামে উদ্বেগ ও শঙ্কা ছড়িয়ে পড়েছে। আহতের পরিবারের সদস্যরা বেদেনার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে কৃষিকাজে নিয়োজিত মানুষজনকে বৈরী আবহাওয়ায় খোলা মাঠে কাজ না করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল। তারা বলছেন, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই জীবন রক্ষার অন্যতম উপায়।

ঘটনার পর এলাকাবাসী বজ্রপাত বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগকালে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আরও কার্যকর সতর্কতামূলক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত