ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

গোপালজিউ মন্দিরে ভারতীয় কূটনীতিকের পরিদর্শন

রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী গোপালজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে অনুষ্ঠিত এ পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. শচীন্দ্র নাথ বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ অংশ নেন।

এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দিরের পৃষ্ঠপোষক শ্রী উত্তম কুমার রায়, উন্নয়ন সংগঠক শ্রী উজ্জ্বল কুমার রায় এবং পথিকৃৎ শ্রী বিধান কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে অতিথিরা মন্দিরের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সহাবস্থান ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গোপালজিউ মন্দিরে ভারতীয় কূটনীতিকের পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী গোপালজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে অনুষ্ঠিত এ পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. শচীন্দ্র নাথ বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ অংশ নেন।

এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দিরের পৃষ্ঠপোষক শ্রী উত্তম কুমার রায়, উন্নয়ন সংগঠক শ্রী উজ্জ্বল কুমার রায় এবং পথিকৃৎ শ্রী বিধান কুমার রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে অতিথিরা মন্দিরের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সহাবস্থান ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত