ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজারে লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের দৌরাত্ম্য, আইনানুগ ব্যবস্থা দাবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নামে-বেনামে গড়ে উঠেছে অসংখ্য ইন্টারনেট সেবা ও সাইবার ক্যাফে প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের তদারকি বা নিয়মিত খোঁজখবর নেওয়ার মতো কার্যকর নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় প্রভাব খাটিয়ে এসব লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান গড়ে ওঠে।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা কিংবা সাইবার ক্যাফে পরিচালনা করতে পারে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ অনুযায়ী লাইসেন্স ব্যতীত টেলিযোগাযোগ সেবা প্রদান শাস্তিযোগ্য অপরাধ।

আইনে আরও বলা হয়েছে, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে ব্যান্ডউইডথ সরবরাহ করা, সংযোগ প্রদান করা কিংবা এসব প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সেবা গ্রহণ করাও দণ্ডনীয় অপরাধের আওতাভুক্ত। এ বিষয়ে বিটিআরসি কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে লাইসেন্স ছাড়া ইন্টারনেট ও সাইবার ক্যাফে সেবাদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, সেবা প্রদান, সেবা গ্রহণ এবং ব্যান্ডউইডথ সরবরাহ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিটিআরসির লাইসেন্সধারী প্রতিষ্ঠান যেমন বিএসসিসিএল, আইআইজি, আইটিসি, বিডব্লিএ, এনটিটিএন ও আইএসপি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র অনুমোদিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গেই কাজ করতে বাধ্য। লাইসেন্সবিহীন কার্যক্রমে সহায়তার অভিযোগে এসব প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি।

আইন অনুযায়ী, লাইসেন্স ছাড়া টেলিযোগাযোগ যন্ত্রপাতি স্থাপন কিংবা ইন্টারনেটসহ কোনো টেলিযোগাযোগ সেবা প্রদান করলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড অথবা অনধিক ৩০০ কোটি টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে লাইসেন্সবিহীন ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের দৌরাত্ম্য, আইনানুগ ব্যবস্থা দাবি

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নামে-বেনামে গড়ে উঠেছে অসংখ্য ইন্টারনেট সেবা ও সাইবার ক্যাফে প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের তদারকি বা নিয়মিত খোঁজখবর নেওয়ার মতো কার্যকর নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় প্রভাব খাটিয়ে এসব লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান গড়ে ওঠে।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা কিংবা সাইবার ক্যাফে পরিচালনা করতে পারে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ অনুযায়ী লাইসেন্স ব্যতীত টেলিযোগাযোগ সেবা প্রদান শাস্তিযোগ্য অপরাধ।

আইনে আরও বলা হয়েছে, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে ব্যান্ডউইডথ সরবরাহ করা, সংযোগ প্রদান করা কিংবা এসব প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সেবা গ্রহণ করাও দণ্ডনীয় অপরাধের আওতাভুক্ত। এ বিষয়ে বিটিআরসি কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে লাইসেন্স ছাড়া ইন্টারনেট ও সাইবার ক্যাফে সেবাদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, সেবা প্রদান, সেবা গ্রহণ এবং ব্যান্ডউইডথ সরবরাহ থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিটিআরসির লাইসেন্সধারী প্রতিষ্ঠান যেমন বিএসসিসিএল, আইআইজি, আইটিসি, বিডব্লিএ, এনটিটিএন ও আইএসপি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র অনুমোদিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গেই কাজ করতে বাধ্য। লাইসেন্সবিহীন কার্যক্রমে সহায়তার অভিযোগে এসব প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি।

আইন অনুযায়ী, লাইসেন্স ছাড়া টেলিযোগাযোগ যন্ত্রপাতি স্থাপন কিংবা ইন্টারনেটসহ কোনো টেলিযোগাযোগ সেবা প্রদান করলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড অথবা অনধিক ৩০০ কোটি টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত