নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) আলমগীর হোসেন সিদ্দিকী আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে থানার ব্যারাকের ৩য় তলায় নিজ কক্ষে অবস্থানকালে তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন। পরে তাকে দ্রুত নারায়ণগঞ্জের খাঁনপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়েছে।
মরহুম আলমগীর হোসেন সিদ্দিকী গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলায় যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি শৃঙ্খলা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে সহকর্মীরা জানান।
তার এই আকস্মিক মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন