ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিদ্ধিরগঞ্জে ৯ মামলার পলাতক আসামি সিরাজ মন্ডল গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক বৈষম্যবিরোধী মামলার পলাতক আসামি ও বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সিরাজ মন্ডল (৫৫) স্থানীয় ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং গোদনাইলের এসও মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত লাল মিয়া।

পুলিশ জানায়, সিরাজ মন্ডলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে দায়ের করা ৮টি হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৯ মামলার পলাতক আসামি সিরাজ মন্ডল গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক বৈষম্যবিরোধী মামলার পলাতক আসামি ও বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সিরাজ মন্ডল (৫৫) স্থানীয় ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং গোদনাইলের এসও মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত লাল মিয়া।

পুলিশ জানায়, সিরাজ মন্ডলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে দায়ের করা ৮টি হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত