ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, অস্ত্র ও বাস উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি বাসসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে। অভিযানে তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার রংধনু ফিলিং স্টেশনের সামনে ঢাকা-মুখী হাইওয়ে সড়ক থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—শফিকুল ইসলাম (৩৪), দেলোয়ার হোসেন (৩৭), মোস্তাকিম (২২), শাহআলম ওরফে মধু (৩৮) এবং রিপন (২৮)। তারা সবাই বিভিন্ন এলাকায় বসবাসকারী এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আটককৃতদের কাছ থেকে একটি পুরাতন যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১১-১৩৯৬), একটি ধারালো চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি ছোরা এবং একটি লোহার হাতলযুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, অস্ত্র ও বাস উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি বাসসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে। অভিযানে তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার রংধনু ফিলিং স্টেশনের সামনে ঢাকা-মুখী হাইওয়ে সড়ক থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—শফিকুল ইসলাম (৩৪), দেলোয়ার হোসেন (৩৭), মোস্তাকিম (২২), শাহআলম ওরফে মধু (৩৮) এবং রিপন (২৮)। তারা সবাই বিভিন্ন এলাকায় বসবাসকারী এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আটককৃতদের কাছ থেকে একটি পুরাতন যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১১-১৩৯৬), একটি ধারালো চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি ছোরা এবং একটি লোহার হাতলযুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত