ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমকে সামনে রেখে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণকারী প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষার প্রস্তুতি হিসেবে এ ব্রিফিং আয়োজন করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)  তাসমিন আক্তার, পিপিএম। তিনি সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদের সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এসময় প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার বিভিন্ন ধাপ কিভাবে সম্পন্ন করতে হবে, তা ডেমো ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমকে সামনে রেখে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণকারী প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষার প্রস্তুতি হিসেবে এ ব্রিফিং আয়োজন করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)  তাসমিন আক্তার, পিপিএম। তিনি সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদের সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এসময় প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার বিভিন্ন ধাপ কিভাবে সম্পন্ন করতে হবে, তা ডেমো ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত