“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের মাঠপর্যায়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়।
নিয়োগ কার্যক্রমে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি নিশাত অ্যাঞ্জেলা এবং ঢাকা ও টাঙ্গাইল জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ জেলা পুলিশের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম দিনের কার্যক্রমে শতাধিক চাকরি প্রত্যাশীর শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই করা হয়। পুরো প্রক্রিয়াটি কঠোর নজরদারির মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে পরিচালিত হবে। শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চূড়ান্তভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে। তিনি দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়ার জন্য প্রার্থীদের সতর্ক করেন।
উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ এপ্রিল শারীরিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীরা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (পিইটি)-এ অংশগ্রহণ করবেন। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোও একইভাবে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন