ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

২ লাখ টাকা জরিমানা

সিলেটের কালিঘাটে গুড়ে কেমিক্যাল, তেলে তেলেসমাতি

সিলেটের কালিঘাটে গুড়ে বিষাক্ত ক্যামিকেল মেশানো ও তেল নিয়ে তেলেসমাতির অভিযোগ ৪ প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী কমিশনার মো:আরিফ মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চলাকালে মেসার্স রহমান অ্যান্ড সন্সে অভিযান চালিয়ে গুড়ে বিষয়াক্ত কেমিক্যাল মিশানোর প্রমাণ পাওয়ায় যায়। আমরা তাৎক্ষনিকভাবে সবগুড় জব্দ করে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখাকে অবগত করেছি। তারা এই গুড় নিয়ে যাবেন। এগুলো যাতে বিক্রি করা না যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। এ অপরাধে মেসার্স রহমান অ্যান্ড সন্সকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

এসময় ভোজ্য তেল সরকার অনুমোদিত পদ্ধতিতে বিক্রি না করা এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় মেসার্স খান ট্রেডার্স, এ এস ট্রেডার্স এবং অপর একটি দোকানকে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশুর নেতৃত্বে পরিচালিত অভিযানে র‌্যাব-৯ ও সেনাবাহিনীর একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের কালিঘাটে গুড়ে কেমিক্যাল, তেলে তেলেসমাতি

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সিলেটের কালিঘাটে গুড়ে বিষাক্ত ক্যামিকেল মেশানো ও তেল নিয়ে তেলেসমাতির অভিযোগ ৪ প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী কমিশনার মো:আরিফ মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চলাকালে মেসার্স রহমান অ্যান্ড সন্সে অভিযান চালিয়ে গুড়ে বিষয়াক্ত কেমিক্যাল মিশানোর প্রমাণ পাওয়ায় যায়। আমরা তাৎক্ষনিকভাবে সবগুড় জব্দ করে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখাকে অবগত করেছি। তারা এই গুড় নিয়ে যাবেন। এগুলো যাতে বিক্রি করা না যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। এ অপরাধে মেসার্স রহমান অ্যান্ড সন্সকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

এসময় ভোজ্য তেল সরকার অনুমোদিত পদ্ধতিতে বিক্রি না করা এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় মেসার্স খান ট্রেডার্স, এ এস ট্রেডার্স এবং অপর একটি দোকানকে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশুর নেতৃত্বে পরিচালিত অভিযানে র‌্যাব-৯ ও সেনাবাহিনীর একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত