ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিল্টুর মৃত্যুবরন

সাভার প্রতিনিধি : ঢাকা জেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সভার পৌর বিএনপির সভাপতি, ঢাকা জেলার ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও সাভার পৌর-সভার সাবেক কাউন্সিলর খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু আজ দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোক বার্তায় বিএনপির মহাসচিব বলেন, "সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদি দর্শনে গভীর ভাবে আস্থাশীল মরহুম খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু দলকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে নিবেদিত প্রাণ ছিলেন।

দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। জন প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে তার অবদানের জন্য তিনি এলাকাবাসির নিকট ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যাথিত হয়েছি।মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুকে জান্নাত নসিব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।"

বিএনপি মহাসচিব শোক বার্তায় খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ,আত্মিয়-সজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিল্টুর মৃত্যুবরন

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সাভার প্রতিনিধি : ঢাকা জেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সভার পৌর বিএনপির সভাপতি, ঢাকা জেলার ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও সাভার পৌর-সভার সাবেক কাউন্সিলর খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু আজ দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোক বার্তায় বিএনপির মহাসচিব বলেন, "সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদি দর্শনে গভীর ভাবে আস্থাশীল মরহুম খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু দলকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে নিবেদিত প্রাণ ছিলেন।

দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। জন প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে তার অবদানের জন্য তিনি এলাকাবাসির নিকট ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যাথিত হয়েছি।মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুকে জান্নাত নসিব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।"

বিএনপি মহাসচিব শোক বার্তায় খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ,আত্মিয়-সজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত