ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’

সুন্দরবন এলাকায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে আজ অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য বাসস’কে নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে ‘অপারেশন রেস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, এসব অভিযানের ধারাবাহিকতায় ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় তৃতীয়বারের মতো পরিচালিত অভিযানে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আব্দুস সামাদ মোল্লা সুন্দরবন এলাকা থেকে বাগেরহাট জেলার রামপাল থানাধীন শুকদারা বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক আব্দুস সামাদ মোল্লা বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতি করে আসছিলেন।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত