নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মার্চ মাসের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের সামষ্টিক সমস্যাগুলো তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় মার্চ মাসে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন ফতুল্লা মডেল থানার এসআই মো. রেহানুল ইসলাম। শ্রেষ্ঠ এএসআই হিসেবে সোনারগাঁও থানার এএসআই (নিঃ) কামরুজ্জামান, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে একই থানার এসআই (নিঃ) মো. সেলিম হোসেন এবং ক্লুলেস মামলা উদঘাটনে অবদানের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) শরিফুল হাসান পুরস্কার লাভ করেন। এছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।
পরবর্তীতে দুপুর ১২টায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় মার্চ ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মামলাসমূহের অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন।
উভয় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন