ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার পতেঙ্গার মোড়ের আলামিন টাওয়ার ৬/এ ভবনের ৪র্থ তলার পশ্চিমমুখী একটি কক্ষে অভিযান চালায়।

এ সময় মোঃ সাগর (২৬), পিতা- মৃত হালিম, মাতা- জোসনা বেগম, সাং- শিবপুর, থানা- শিবপুর, জেলা- নরসিংদী; এ/পি- মাসদাইর, পতেঙ্গার মোড়, আলামিন টাওয়ার ৪র্থ তলার ভাড়াটিয়া—তাকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ সাগরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার পতেঙ্গার মোড়ের আলামিন টাওয়ার ৬/এ ভবনের ৪র্থ তলার পশ্চিমমুখী একটি কক্ষে অভিযান চালায়।

এ সময় মোঃ সাগর (২৬), পিতা- মৃত হালিম, মাতা- জোসনা বেগম, সাং- শিবপুর, থানা- শিবপুর, জেলা- নরসিংদী; এ/পি- মাসদাইর, পতেঙ্গার মোড়, আলামিন টাওয়ার ৪র্থ তলার ভাড়াটিয়া—তাকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ সাগরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত