ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

জেলেদের চাল বিতরণে অনিয়ম; দেড় ঘন্টা অবরুদ্ধ প্যানেল চেয়ারম্যান

চেয়ারম্যানের কার্যালয়ের সামনে জেলেদের অবস্থান

পটুয়াখালীর বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে কেশবপুর ইউনিয়নের প্যানেল  চেয়ারম্যান শাহজাহান গাজীকে প্রায় দেড়ঘন্টা অবরোধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অসুস্থ তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে বাড়িতে নেওয়া হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল)  সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এ ঘটনা ঘটেছে। 

জেলেদের অভিযোগ, তাদের কাছ থেকে চাল বিতরণের জন্য একশ করে টাকা নেওয়া হয়েছিলো। এছাড়া অনেক নিবন্ধিত জেলেকে চাল দেওয়া হয়নি। আবার সরকার প্রতি জেলের জন্য ৮০ কেজি চাল  বরাদ্দ দিলেও ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা জেলেদের ৬০,৭০ কেজি চাল দিয়েছেন। এ নিয়মের কারণ জানতেই প্যানেল চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এতে বাকবিতণ্ডার সৃষ্টি হলে ক্ষোভের মুখে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। 

বিষয়টি জানতে প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজীর বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সংযোগ বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ মুঠোফোনে বলেন, এ বিষয়ে এখনো আমাকে কিছু জানানো হয়নি। তবে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জেলেদের চাল বিতরণে অনিয়ম; দেড় ঘন্টা অবরুদ্ধ প্যানেল চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে কেশবপুর ইউনিয়নের প্যানেল  চেয়ারম্যান শাহজাহান গাজীকে প্রায় দেড়ঘন্টা অবরোধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অসুস্থ তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে বাড়িতে নেওয়া হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল)  সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারে এ ঘটনা ঘটেছে। 

জেলেদের অভিযোগ, তাদের কাছ থেকে চাল বিতরণের জন্য একশ করে টাকা নেওয়া হয়েছিলো। এছাড়া অনেক নিবন্ধিত জেলেকে চাল দেওয়া হয়নি। আবার সরকার প্রতি জেলের জন্য ৮০ কেজি চাল  বরাদ্দ দিলেও ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা জেলেদের ৬০,৭০ কেজি চাল দিয়েছেন। এ নিয়মের কারণ জানতেই প্যানেল চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এতে বাকবিতণ্ডার সৃষ্টি হলে ক্ষোভের মুখে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। 

বিষয়টি জানতে প্যানেল চেয়ারম্যান শাহজাহান গাজীর বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সংযোগ বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ মুঠোফোনে বলেন, এ বিষয়ে এখনো আমাকে কিছু জানানো হয়নি। তবে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হবে বলে জানান তিনি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত