নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১১৯ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ. এম সালাউদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, সুরিয়া বেগমের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের কক্ষের সামনে মাটির গর্ত থেকে ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম (২৪) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি দড়িকান্দি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন