ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে অস্ত্র-গুলি ছিনতাই মামলায় আরও এক দুষ্কৃতকারী গ্রেফতার

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত আসামি

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটিরত পুলিশের কাছ থেকে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় আরও এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান নগর ভবনের সামনে ডিউটিরত অবস্থায় ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা তিনজন দুষ্কৃতকারী চাপাতিসহ দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং আঘাত করে তার সরকারি ইস্যুকৃত একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় এএসআই এসএম লুৎফর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি দস্যুতা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অস্ত্র ও গুলিসহ একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাশমূলী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র লুণ্ঠনের ঘটনায় জড়িত আরহাম (২২) নামের আরও এক আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আরহাম ফতুল্লা থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকার মিঠু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে অস্ত্র-গুলি ছিনতাই মামলায় আরও এক দুষ্কৃতকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটিরত পুলিশের কাছ থেকে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় আরও এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান নগর ভবনের সামনে ডিউটিরত অবস্থায় ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা তিনজন দুষ্কৃতকারী চাপাতিসহ দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং আঘাত করে তার সরকারি ইস্যুকৃত একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় এএসআই এসএম লুৎফর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি দস্যুতা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অস্ত্র ও গুলিসহ একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাশমূলী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র লুণ্ঠনের ঘটনায় জড়িত আরহাম (২২) নামের আরও এক আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আরহাম ফতুল্লা থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকার মিঠু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত