নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও প্রায় ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার বাসিন্দা ও রড ব্যবসায়ী হুমায়ন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হুমায়ন কবির জানান, ভোরের দিকে মুখে কাপড় বেঁধে ৭–৮ জনের একটি ডাকাত দল বাড়ির দোতলার একটি কক্ষের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ডাকাতরা ঘরে ঢুকে সবাইকে জাগিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
তিনি আরও জানান, ডাকাতরা স্বর্ণালংকার কোথায় রাখা আছে তা জানতে চায় এবং না দিলে জোরপূর্বক নিয়ে যাওয়ার হুমকি দেয়। পরে আলমারি ভেঙে সেখান থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার এবং দুটি ব্যাগে থাকা নগদ প্রায় ২ লাখ টাকা লুট করে নেয়।
ঘটনাস্থল থেকে যাওয়ার সময় ডাকাতরা বাসার সিসিটিভির ডিভিআর মেশিনও খুলে নিয়ে যায়। পরে জরুরি নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে ডাকাতদের আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন