ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ৪৬ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের ১০টি পরিবারের সদস্যদের মাঝে মোট ৪৬ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান জানান, এদিন আটটি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা এবং আরও দুইটি পরিবারের প্রত্যেককে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে ১০টি পরিবারের মাঝে ৪৬ লাখ টাকার সহায়তা বিতরণ করা হয়।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের জন্য গঠিত স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এই ১০টি পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। পরে তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, বিআরটিএ-এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ৪৬ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের ১০টি পরিবারের সদস্যদের মাঝে মোট ৪৬ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান জানান, এদিন আটটি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা এবং আরও দুইটি পরিবারের প্রত্যেককে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে ১০টি পরিবারের মাঝে ৪৬ লাখ টাকার সহায়তা বিতরণ করা হয়।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের জন্য গঠিত স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এই ১০টি পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। পরে তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, বিআরটিএ-এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত