ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় অবদান

বিকেএমইএ ও চেম্বারকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ সম্মাননা

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নগর ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে “বিশেষ সম্মাননা” প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সভাপতি মো. হাতেম।

অনুষ্ঠানে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা প্রদানকারী ২২ জন স্বেচ্ছাসেবককে সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান হিসেবে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোরশেদ সারোয়ার (সোহেল) এবং ডিরেক্টর আহমেদুর রহমান তনুসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকেও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পরিচালকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের এ ধরনের সমন্বিত উদ্যোগকে সংশ্লিষ্টরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিকেএমইএ ও চেম্বারকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ সম্মাননা

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নগর ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে “বিশেষ সম্মাননা” প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সভাপতি মো. হাতেম।

অনুষ্ঠানে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা প্রদানকারী ২২ জন স্বেচ্ছাসেবককে সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান হিসেবে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোরশেদ সারোয়ার (সোহেল) এবং ডিরেক্টর আহমেদুর রহমান তনুসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকেও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পরিচালকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের এ ধরনের সমন্বিত উদ্যোগকে সংশ্লিষ্টরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত