ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে এক স্থানীয় পত্রিকায় সাংবাদিক মোহাম্মদ আলী হোসেনের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। মিথ্যা সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলী হোসেন।

ভুক্তভোগী সাংবাদিক আলী হোসেন অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে বিতর্কিত করার উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে মিথ্যা ও মনগড়া তথ্য ছড়াচ্ছে, যা তার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন উল্লেখ করে তিনি এ ধরনের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্যতা যাচাই না করে কোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা শুধু অনৈতিকই নয়, এটি পেশাগত নীতিমালার পরিপন্থী। একটি মহল আমার পেছনে পরিকল্পিতভাবে লেগে থেকে এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।”

আলী হোসেন আরও বলেন, “যদি এটাই সাংবাদিকতার চর্চা হয়ে থাকে, তাহলে প্রশ্ন ওঠে—সাংবাদিকতার নীতি-নৈতিকতা কোথায়? কিসের সংগঠন, কিসের পেশাগত দায়িত্ব? একজন সাংবাদিককে লক্ষ্য করে এভাবে অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্য যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্মান ও পেশাগত দায়িত্ববোধ বজায় রাখা জরুরি। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনায় সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে এক স্থানীয় পত্রিকায় সাংবাদিক মোহাম্মদ আলী হোসেনের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। মিথ্যা সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলী হোসেন।

ভুক্তভোগী সাংবাদিক আলী হোসেন অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে বিতর্কিত করার উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে মিথ্যা ও মনগড়া তথ্য ছড়াচ্ছে, যা তার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন উল্লেখ করে তিনি এ ধরনের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্যতা যাচাই না করে কোনো ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা শুধু অনৈতিকই নয়, এটি পেশাগত নীতিমালার পরিপন্থী। একটি মহল আমার পেছনে পরিকল্পিতভাবে লেগে থেকে এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।”

আলী হোসেন আরও বলেন, “যদি এটাই সাংবাদিকতার চর্চা হয়ে থাকে, তাহলে প্রশ্ন ওঠে—সাংবাদিকতার নীতি-নৈতিকতা কোথায়? কিসের সংগঠন, কিসের পেশাগত দায়িত্ব? একজন সাংবাদিককে লক্ষ্য করে এভাবে অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্য যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্মান ও পেশাগত দায়িত্ববোধ বজায় রাখা জরুরি। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনায় সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত