ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৬০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই অভিযানে একটি ডাইং কারখানার প্রতিনিধিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি, বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৬০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৭০টি আবাসিক চুলার গ্যাস লাইন কেটে দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার দায়ে মেসার্স ঐশী ডাইং কারখানার প্রতিনিধি মো. সোহানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৬০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই অভিযানে একটি ডাইং কারখানার প্রতিনিধিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি, বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৬০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৭০টি আবাসিক চুলার গ্যাস লাইন কেটে দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার দায়ে মেসার্স ঐশী ডাইং কারখানার প্রতিনিধি মো. সোহানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত