ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

পাগলা–ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্টের অভিযান

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে মঙ্গলবার (০৭ এপ্রিল ) পাগলা ও ফতুল্লা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক স্থানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানের প্রথম ঘটনায় তালতলা এলাকার বাসিন্দা আব্দুল হাফেজের বিরুদ্ধে ৮টি ডাবল বার্নারের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় তার সংযোগ বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

দ্বিতীয় ঘটনায় শিল্প প্রতিষ্ঠান বন্ধন স্টীল অ্যান্ড রি-রোলিং মিলস (উত্তর ভূইগড়, মাগুর মাছের খামার সংলগ্ন) এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে সংযোগটি বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয়।

তৃতীয় ঘটনায় নিউ হাজিগঞ্জ এলাকার নূর এন্টারপ্রাইজ-এ অবৈধ গ্যাস ব্যবহারের আলামত পাওয়া গেলেও সংযোগের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পাশ্ববর্তী এলাকায় অবৈধ সংযোগের প্রভাব থাকায় একটি আবাসিক বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট কিলিং করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পাগলা–ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্টের অভিযান

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে মঙ্গলবার (০৭ এপ্রিল ) পাগলা ও ফতুল্লা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক স্থানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানের প্রথম ঘটনায় তালতলা এলাকার বাসিন্দা আব্দুল হাফেজের বিরুদ্ধে ৮টি ডাবল বার্নারের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় তার সংযোগ বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

দ্বিতীয় ঘটনায় শিল্প প্রতিষ্ঠান বন্ধন স্টীল অ্যান্ড রি-রোলিং মিলস (উত্তর ভূইগড়, মাগুর মাছের খামার সংলগ্ন) এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে সংযোগটি বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয়।

তৃতীয় ঘটনায় নিউ হাজিগঞ্জ এলাকার নূর এন্টারপ্রাইজ-এ অবৈধ গ্যাস ব্যবহারের আলামত পাওয়া গেলেও সংযোগের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পাশ্ববর্তী এলাকায় অবৈধ সংযোগের প্রভাব থাকায় একটি আবাসিক বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট কিলিং করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত