ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জ সদরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

নারায়ণগঞ্জ সদর উপজেলা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প এবং বিজ্ঞানভিত্তিক গবেষণা উপস্থাপন করছেন। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহী করা এবং নতুন উদ্ভাবনে উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সদরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬। মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প এবং বিজ্ঞানভিত্তিক গবেষণা উপস্থাপন করছেন। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহী করা এবং নতুন উদ্ভাবনে উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত