ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

যাত্রীবাহী বাসে ৮ কোটি টাকার হেরোইন, ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তারা

আট কোটি টাকার আট কেজি হেরোইন ও ৩৫ লাখ টাকার ১৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে আট কোটি টাকার আট কেজি হেরোইন ও ৩৫ লাখ টাকার ১৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসও জব্দ করা হয়। সোমবার (৬ এপ্রিল) রাত ২টা ৫৫ মিনিটে কর্ণফুলী থানার পটিয়া ক্রসিং এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—মো. আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) ও মুহাম্মদ রাশেল (৪৯)। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে নগরের দামপাড়া পুলিশ লাইনসে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বিষয়টি জানান।

তিনি বলেন, ‌‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পশ্চিম) বিভাগের একটি বিশেষ টিম জানতে পারে যে, কক্সবাজার থেকে একটি হানিফ পরিবহনের বাসে বিপুল পরিমাণ মাদক চট্টগ্রামের দিকে আনা হচ্ছে। পরে পটিয়া ক্রসিং এলাকায় সন্দেহভাজন বাসটিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ডিবি ধাওয়া করে বাসটি জব্দ এবং চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করে।

পরবর্তীতে যাত্রীদের উপস্থিতিতে বাস তল্লাশি করে পেছনের অংশে বডির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আট প্যাকেট থেকে আট কেজি হেরোইন এবং ৭০টি প্যাকেট থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় আট কোটি এবং ইয়াবার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, কক্সবাজারে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির কাছ থেকে এসব মাদক সংগ্রহ করে বাসের ভেতরে লুকিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন তারা। গ্রেফতার আলী হোসাইনের বিরুদ্ধে ঢাকার হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যাত্রীবাহী বাসে ৮ কোটি টাকার হেরোইন, ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তারা

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত