ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি - ছবি: প্রতিনিধি

খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে খুলনা জেলা স্টেডিয়ামের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে জেলা প্রশাসক হুরে জান্নাতের নেতৃত্বে অংশগ্রহণ করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্যা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, এম সাইফুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড়, সংগঠক এবং ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি এক মিলনমেলায় পরিণত হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে মাঠমুখী করার বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে খুলনা জেলা স্টেডিয়ামের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে জেলা প্রশাসক হুরে জান্নাতের নেতৃত্বে অংশগ্রহণ করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলিমুজ্জামান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্যা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, এম সাইফুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড়, সংগঠক এবং ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি এক মিলনমেলায় পরিণত হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে মাঠমুখী করার বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত