ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধার

ভূট্রাক্ষেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র শালবাগান সংলগ্ন প্রামানিকপাড়া এলাকায় ভুট্টা ক্ষেতে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল জলিল দামাইক্ষেত্র গ্রামের  দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত আনুমানিক ১২টার দিকে জলিলকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত প্রায় ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান তারা।

পরে বিষয়টি বীরগঞ্জ থানায় জানানো হলে অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল লিপিবদ্ধ করেন।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য বীরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র শালবাগান সংলগ্ন প্রামানিকপাড়া এলাকায় ভুট্টা ক্ষেতে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল জলিল দামাইক্ষেত্র গ্রামের  দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত আনুমানিক ১২টার দিকে জলিলকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত প্রায় ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান তারা।

পরে বিষয়টি বীরগঞ্জ থানায় জানানো হলে অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল লিপিবদ্ধ করেন।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য বীরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত