ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

অভিযোগ অস্বীকার করে বক্তব্য দিলেন ফতুল্লার ব্যবসায়ী মোঃ জাফর

ব্যবসায়ী মোঃ জাফর

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ জাফর। তিনি বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।

মোঃ জাফর জানান, তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় সুনামের সঙ্গে ছোটখাটো ব্যবসা করে আসছেন। কিন্তু সম্প্রতি কিছু গণমাধ্যমে তাকে জড়িয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, “আমি সবসময় সাংবাদিকদের সম্মান করি। তবে আমার অনুরোধ—কোনো ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রকাশের আগে অবশ্যই বিষয়টি সঠিকভাবে যাচাই-বাছাই করা উচিত। যাচাই ছাড়া এ ধরনের সংবাদ একজন নির্দোষ মানুষের সম্মান ক্ষুণ্ন করতে পারে।”

উক্ত সংবাদে তাকে ‘জুয়া কার্যক্রমে জড়িত’ হিসেবে যে অভিযোগ আনা হয়েছে, তা তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেন। তিনি দাবি করেন, এটি একটি পরিকল্পিত অপপ্রচার এবং এর মাধ্যমে তাকে সমাজে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মোঃ জাফর বলেন, “সত্য উদঘাটনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই আমি অনুরোধ জানাই, আমার বিষয়ে যে অভিযোগ তোলা হয়েছে তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরা হোক।”

তিনি একইসঙ্গে এ ধরনের একপাক্ষিক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অভিযোগ অস্বীকার করে বক্তব্য দিলেন ফতুল্লার ব্যবসায়ী মোঃ জাফর

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ জাফর। তিনি বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।

মোঃ জাফর জানান, তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় সুনামের সঙ্গে ছোটখাটো ব্যবসা করে আসছেন। কিন্তু সম্প্রতি কিছু গণমাধ্যমে তাকে জড়িয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, “আমি সবসময় সাংবাদিকদের সম্মান করি। তবে আমার অনুরোধ—কোনো ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রকাশের আগে অবশ্যই বিষয়টি সঠিকভাবে যাচাই-বাছাই করা উচিত। যাচাই ছাড়া এ ধরনের সংবাদ একজন নির্দোষ মানুষের সম্মান ক্ষুণ্ন করতে পারে।”

উক্ত সংবাদে তাকে ‘জুয়া কার্যক্রমে জড়িত’ হিসেবে যে অভিযোগ আনা হয়েছে, তা তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেন। তিনি দাবি করেন, এটি একটি পরিকল্পিত অপপ্রচার এবং এর মাধ্যমে তাকে সমাজে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মোঃ জাফর বলেন, “সত্য উদঘাটনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই আমি অনুরোধ জানাই, আমার বিষয়ে যে অভিযোগ তোলা হয়েছে তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরা হোক।”

তিনি একইসঙ্গে এ ধরনের একপাক্ষিক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত