ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের আবারও রিমান্ডে

আফজাল নাছের

মিরপুর থানার হত্যা মামলার পর এবার বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

রবিবার (৫ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে  ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এতথ্য জানান।

গত রবিবার গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন

জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

৬ দিনের রিমান্ড শেষে রবিবার তাকে আদালত হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন। ওই মামলায় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর মকবুল হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন আফজাল নাছেরকে গ্রেফতার  দেখানোসহ পাঁচ দিনের যে রিমান্ড আবেদন করেন সেই বিষয়ে শুনানি হয়।

প্রথমে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষে শওকত উল্লাহ রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন।

শুনানি শেষে আদালত থেকে তার তিন দিনের রিমান্ডের আদেশ আসে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের আবারও রিমান্ডে

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

মিরপুর থানার হত্যা মামলার পর এবার বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

রবিবার (৫ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে  ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এতথ্য জানান।

গত রবিবার গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন

জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

৬ দিনের রিমান্ড শেষে রবিবার তাকে আদালত হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন। ওই মামলায় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর মকবুল হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন আফজাল নাছেরকে গ্রেফতার  দেখানোসহ পাঁচ দিনের যে রিমান্ড আবেদন করেন সেই বিষয়ে শুনানি হয়।

প্রথমে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষে শওকত উল্লাহ রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন।

শুনানি শেষে আদালত থেকে তার তিন দিনের রিমান্ডের আদেশ আসে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত