ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সোনারগাঁয়ে প্রাইভেটকারসহ ৩২ কেজি গাঁজা উদ্ধার

গাঁজাসহ আটককৃত প্রাইভেট কার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় পলাতক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গত শুক্রবার (৩ এপ্রিল) এসআই শেখ পারভেজ বিন কামাল চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স সোনারগাঁও থানাধীন সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল এলাকায় জনৈক আঃ করিমের বাড়ির গ্যারেজে তল্লাশি চালায়।

এ সময় গ্যারেজে রাখা একটি প্রাইভেটকার থেকে ৩২ (বত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মালিক পলাতক ইমন শেখ (৩৫), পিতা- অজ্ঞাত, সাং- জাঙ্গাল, ইউপি- সনমান্দি (আঃ করিমের বাড়ি), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ এবং তার স্ত্রী মোসাঃ ঝর্না বেগম (২৫), স্বামী- ইমন শেখ, সাং- জাঙ্গাল, ইউপি- সনমান্দি (আঃ করিমের বাড়ি), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।

এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে প্রাইভেটকারসহ ৩২ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় পলাতক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গত শুক্রবার (৩ এপ্রিল) এসআই শেখ পারভেজ বিন কামাল চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স সোনারগাঁও থানাধীন সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল এলাকায় জনৈক আঃ করিমের বাড়ির গ্যারেজে তল্লাশি চালায়।

এ সময় গ্যারেজে রাখা একটি প্রাইভেটকার থেকে ৩২ (বত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মালিক পলাতক ইমন শেখ (৩৫), পিতা- অজ্ঞাত, সাং- জাঙ্গাল, ইউপি- সনমান্দি (আঃ করিমের বাড়ি), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ এবং তার স্ত্রী মোসাঃ ঝর্না বেগম (২৫), স্বামী- ইমন শেখ, সাং- জাঙ্গাল, ইউপি- সনমান্দি (আঃ করিমের বাড়ি), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।

এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত