খুলনা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল সংসদ অধিবেশন শেষ করে সরাসরি ছুটে যান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে। তিনি মোটরবাইকে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং দ্রুত সহযোগিতার আশ্বাস দেন।
সাম্প্রতিক অগ্নিকাণ্ডে নগরীর সাউথ সেন্ট্রাল রোডে শাহী মসজিদের পাশের একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে চারটি পরিবারের সর্বস্ব পুড়ে যায়। ঘরবাড়ি, আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল ধ্বংস হয়ে বর্তমানে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
শুক্রবার সকাল ১০টায় সংসদ অধিবেশন শেষ করে ঘটনাস্থল পরিদর্শনে যান এমপি হেলাল। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন সদর থানা জামায়াতের আমির এস এম হাফিজুর রহমান, সেক্রেটারি জেনারেল আঃ সালাম, সহ-সেক্রেটারি ও ২৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ হুমায়ুন কবির জামায়াত নেতা শহিদুল ইসলাম, মোঃ কামাল, আঃ বাতেন ও কাজী শামীম, শহিদুল ইসলাম, সালাউদ্দিন, সেলিম, মমতাজ, মোঃ মইনুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে এমপি হেলাল বলেন, “এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যত দ্রুত সম্ভব সরকারি ও দলীয় উদ্যোগে সহায়তা পৌঁছে দেওয়া হবে।”
এসময় তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এমপি হেলালের উপস্থিতিতে কিছুটা আশ্বস্ত হয়েছেন বলে জানান এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন