ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রাজধানীতে বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের

ফাইল ছবি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে তারা “বিস্মিত, আহত ও মর্মাহত”।

এদিকে সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর ‘জুলাই সনদ’ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোড’ করার অভিযোগ তুলে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে অধিবেশন থেকে বেরিয়ে যান বিরোধী সদস্যরা।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে যে বিষয়ে সরকার ও বিরোধী দল একমত হয়েছিল, সেই গণভোটের রায়ের প্রতিফলন ঘটেনি। তিনি অভিযোগ করেন, “এটি শুধু আমাদের নয়, দেশবাসীর রায়ের অবমূল্যায়ন।”

তিনি আরও বলেন, প্রতিকার না পাওয়ায় এর প্রতিবাদে তারা ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন।

এ সময় স্পিকার বিরোধীদলীয় নেতাকে বক্তব্য শেষ করার সুযোগ না দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার হলেও পরবর্তী মুলতবি প্রস্তাবে তাদের প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ থাকতে পারে। তিনি প্রস্তাবটি শোনার পর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

রাজনৈতিক অঙ্গনে এ ইস্যুতে উত্তেজনা বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শনিবারের বিক্ষোভ-সমাবেশ ঘিরে রাজধানীতে বাড়তি রাজনৈতিক কর্মসূচির সম্ভাবনাও দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে তারা “বিস্মিত, আহত ও মর্মাহত”।

এদিকে সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর ‘জুলাই সনদ’ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোড’ করার অভিযোগ তুলে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে অধিবেশন থেকে বেরিয়ে যান বিরোধী সদস্যরা।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে যে বিষয়ে সরকার ও বিরোধী দল একমত হয়েছিল, সেই গণভোটের রায়ের প্রতিফলন ঘটেনি। তিনি অভিযোগ করেন, “এটি শুধু আমাদের নয়, দেশবাসীর রায়ের অবমূল্যায়ন।”

তিনি আরও বলেন, প্রতিকার না পাওয়ায় এর প্রতিবাদে তারা ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন।

এ সময় স্পিকার বিরোধীদলীয় নেতাকে বক্তব্য শেষ করার সুযোগ না দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার হলেও পরবর্তী মুলতবি প্রস্তাবে তাদের প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ থাকতে পারে। তিনি প্রস্তাবটি শোনার পর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

রাজনৈতিক অঙ্গনে এ ইস্যুতে উত্তেজনা বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শনিবারের বিক্ষোভ-সমাবেশ ঘিরে রাজধানীতে বাড়তি রাজনৈতিক কর্মসূচির সম্ভাবনাও দেখা দিয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত