ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

জয়ন্ত রায়ের স্মরণানুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মোমিন: পাবনায় শ্রী শ্রী নৃসিংহদেব মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত রায়ের স্মরণে এক আবেগঘন স্মরণানুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে পাবনা শহরের নন্দর গলিতে অবস্থিত শ্রী শ্রী নৃসিংহদেব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কীর্তন পাঠ, প্রয়াতের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং স্মৃতিচারণ করা হয়।

এ সময় শ্মশানঘাটে দাহ্যকাজে নিবেদিতপ্রাণ ব্যক্তি, মন্দিরের ভক্ত এবং কীর্তন পাঠে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন তাপস চৌধুরী ও ষষ্ঠী চরণ রায়। তাদের ফুলেল শুভেচ্ছা, অভিনন্দনপত্র, ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী দীপঙ্কর সরকার জিতু। সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি শ্রী সঞ্জয় কুমার বসাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের উপদেষ্টা অ্যাডভোকেট রনজীত ভট্টাচার্য, শ্রী দিবাকর চক্রবর্তী, শ্রী প্রভাষ চন্দ্র ভদ্র, সহ-সভাপতি শ্রী রনজীৎ ঘোষ, কোষাধ্যক্ষ শ্রী কমল বসাক, দপ্তর সম্পাদক রাজধীশ ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক শ্রী ভাস্কর চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক সুজন রায়, সাংগঠনিক সম্পাদক শ্রী সমিত্র রায় রনি, হিসাব পরীক্ষক দিবা সরকার মিতু, সদস্য শ্রী উত্তম কুণ্ডুসহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জয়ন্ত রায়ের স্মরণানুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

আব্দুল্লাহ আল মোমিন: পাবনায় শ্রী শ্রী নৃসিংহদেব মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত রায়ের স্মরণে এক আবেগঘন স্মরণানুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে পাবনা শহরের নন্দর গলিতে অবস্থিত শ্রী শ্রী নৃসিংহদেব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কীর্তন পাঠ, প্রয়াতের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং স্মৃতিচারণ করা হয়।

এ সময় শ্মশানঘাটে দাহ্যকাজে নিবেদিতপ্রাণ ব্যক্তি, মন্দিরের ভক্ত এবং কীর্তন পাঠে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন তাপস চৌধুরী ও ষষ্ঠী চরণ রায়। তাদের ফুলেল শুভেচ্ছা, অভিনন্দনপত্র, ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী দীপঙ্কর সরকার জিতু। সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি শ্রী সঞ্জয় কুমার বসাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের উপদেষ্টা অ্যাডভোকেট রনজীত ভট্টাচার্য, শ্রী দিবাকর চক্রবর্তী, শ্রী প্রভাষ চন্দ্র ভদ্র, সহ-সভাপতি শ্রী রনজীৎ ঘোষ, কোষাধ্যক্ষ শ্রী কমল বসাক, দপ্তর সম্পাদক রাজধীশ ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক শ্রী ভাস্কর চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক সুজন রায়, সাংগঠনিক সম্পাদক শ্রী সমিত্র রায় রনি, হিসাব পরীক্ষক দিবা সরকার মিতু, সদস্য শ্রী উত্তম কুণ্ডুসহ অন্যান্যরা।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত