নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরের মডেলপাড়া এলাকায় এক বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় এক নারীসহ পরিবারে সদস্যরা আহত হয়েছেন। অভিযোগে অভিযুক্ত পক্ষের বিরুদ্ধে নির্যাতন, সম্পত্তি ধ্বংস ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ শাহ কামাল জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্ত মোসাঃ মরিয়ম গংদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। ইতিমধ্যেই মামলার শুনানি আদালতে চলছে। অভিযোগে বলা হয়েছে (৩১ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে মোসাঃ মরিয়ম তার আত্মীয় ও ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীসহ শাহ কামালের বসত বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। বাড়িতে থাকা সদস্যদের গালিগালাজ ও মারধর শুরু করে।
হামলার সময় শাহ কামালের স্ত্রী আছমা আক্তার (৪০) বাধা দিলে তার ওপর কিল-ঘুষি ও লাথি চালানো হয় এবং শ্লীলতাহানি সংঘটিত হয়। এতে তার শরীরে বিভিন্ন আঘাতের সৃষ্টি হয়। হামলাকারীরা ঘরের আসবাবপত্রও ভাঙচুর করে, যা প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা চিৎকার শুনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী মোঃ শাহ কামাল অভিযোগ করেছেন, হামলাকারীরা ভবিষ্যতেও ক্ষতির হুমকি দিয়েছেন। তিনি আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন