ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের সচিব ক্রিস রাইট

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের সচিব ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাচনে জয়লাভের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান সেক্রেটারি রাইট। তিনি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা করেন।

সাক্ষাতে সরবরাহ চেইন ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ জ্বালানি সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে তুলে ধরেন ড. খলিলুর রহমান। তিনি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে সহায়তা ও সমর্থন কামনা করেন।

সেক্রেটারি রাইট জ্বালানি চ্যালেঞ্জের কথা স্বীকার করে এ কঠিন সময়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি জানান, বাংলাদেশের অনুরোধ বিবেচনা করে তিনি ও তার দল যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

উভয় পক্ষ বাংলাদেশের জন্য নিরাপদ জ্বালানি সমাধানে দীর্ঘমেয়াদী সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য ক্রয় বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করে।
 
বৈঠকে ক্রিটিক্যাল মিনারেলস অ্যান্ড এনার্জি ইনোভেশনের (সিএমইআই) সহকারী সচিব মিসেস অড্রে রবার্টসন এবং অন্যান্য ডিওই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, ডেপুটি চিফ অব মিশন ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মো. ফজলে রাব্বি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের সচিব ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাচনে জয়লাভের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান সেক্রেটারি রাইট। তিনি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা করেন।

সাক্ষাতে সরবরাহ চেইন ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ জ্বালানি সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে তুলে ধরেন ড. খলিলুর রহমান। তিনি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে সহায়তা ও সমর্থন কামনা করেন।

সেক্রেটারি রাইট জ্বালানি চ্যালেঞ্জের কথা স্বীকার করে এ কঠিন সময়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি জানান, বাংলাদেশের অনুরোধ বিবেচনা করে তিনি ও তার দল যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

উভয় পক্ষ বাংলাদেশের জন্য নিরাপদ জ্বালানি সমাধানে দীর্ঘমেয়াদী সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য ক্রয় বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করে।
 
বৈঠকে ক্রিটিক্যাল মিনারেলস অ্যান্ড এনার্জি ইনোভেশনের (সিএমইআই) সহকারী সচিব মিসেস অড্রে রবার্টসন এবং অন্যান্য ডিওই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, ডেপুটি চিফ অব মিশন ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মো. ফজলে রাব্বি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত