ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্যারেডে জেলার বিভিন্ন ইউনিটের সকল পর্যায়ের পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

পরে সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের ইনচার্জরা তাদের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য একাধিক পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ বজলুর রহমান, শ্রেষ্ঠ এএসআই হিসেবে ফতুল্লা থানার এএসআই আবুল কালাম আজাদ, মাদক উদ্ধার ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধিক কর্মকর্তা সম্মাননা লাভ করেন। এছাড়া ক্লু-লেস মামলা উদ্ঘাটন, ভুয়া পুলিশ আটক, মাদক উদ্ধার এবং হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সদস্যদের পুরস্কৃত করা হয়।

দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় অপরাধ পর্যালোচনা সভা। এতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাম্প্রতিক মামলাগুলোর অগ্রগতি তুলে ধরেন।

সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের এমন কার্যক্রম আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্যারেডে জেলার বিভিন্ন ইউনিটের সকল পর্যায়ের পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

পরে সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের ইনচার্জরা তাদের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য একাধিক পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ বজলুর রহমান, শ্রেষ্ঠ এএসআই হিসেবে ফতুল্লা থানার এএসআই আবুল কালাম আজাদ, মাদক উদ্ধার ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধিক কর্মকর্তা সম্মাননা লাভ করেন। এছাড়া ক্লু-লেস মামলা উদ্ঘাটন, ভুয়া পুলিশ আটক, মাদক উদ্ধার এবং হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সদস্যদের পুরস্কৃত করা হয়।

দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় অপরাধ পর্যালোচনা সভা। এতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাম্প্রতিক মামলাগুলোর অগ্রগতি তুলে ধরেন।

সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের এমন কার্যক্রম আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত