ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান: অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। এ ঘটনায় জড়িত এক দুষ্কৃতকারী পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/৪১ এলাকায় বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাত ২টা ২০ মিনিটের দিকে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল সৈকত হোসেন বুলু (৪০)-এর সেমিপাকা টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বুলু দরজা খোলা রেখে পালিয়ে যায়। পরে ঘরের শয়নকক্ষ তল্লাশি করে ছাদের বিশেষভাবে তৈরি সিলিং (মাচা) থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছেঃ

একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি পিস্তলের ম্যাগাজিনসহ ৪ রাউন্ড গুলি, ৮৫ জোড়া কম্বেট ইউনিফর্ম, ২১০টি কম্বেট টুপি, ৩০টি সামরিক হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৯৮ জোড়া বিশেষ মোজা।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি সংঘবদ্ধ চক্র নাশকতার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুদ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

উদ্ধারকৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান: অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত